Tuesday, November 13, 2012

তুমি, আমি -- ওয়ালিনা ওভি


তুমি, আমি

ওয়ালিনা ওভি


খুব গোপনে বাতাস কী যেন বলে যায়,

মুছে দেয় জলের শুকনো দাগ ।
এনে দেয় আমাকে তোমার ভেতর,
তুমি-আমি মিলে যাই এক অন্য আকাশে ।


নির্দয় ছায়া নিঃশব্দে, চারদিকে ...
মাঝে আমরা হেঁটে যাই আর
গড়ে ওঠা আস্থায় আঙ্গুল ।



তুমি এলে,
দেবদূতের শুভ্র ডানায় ভর করে ।
চারদিকে কোলাহলে একটি জগত -
এলে অসীম মহত্বে, অনঢ় ও অবিচল ।
অবলীলায় পড়ে যাই ধ্যানী, মুদে থাকা
চোখের ভাষা ।



শোন, চোখ বন্ধ কর - কাছে এসো ।
তোমার অধরের স্পর্শে বিলীন হতে চাই ।
চেনা বালিশে আষ্টেপৃষ্ঠে মিষ্টি একটা গন্ধ
জড়িয়ে রাখে অনুক্ষণ ;
অনবদ্য, অসাধারণ প্রেমে, তোমার-আমার ।



আমার নির্ঘুম চোখে তুমি ঘুম হয়ে এসো - 
পরম আদরে তোমার বুকে মিশে যাই আমি ।

_____________________________________
_____________________________________

No comments:

Post a Comment