অদৃষ্ট
আশরাফুল আলম টিপু
আমার এ জীবনের মৃত নীলেরা বলে
হৃদয়ে পুষবি কেনো যন্ত্রণার বিষ
তোর বুকের রক্ত ঝরাবি কেনো ক্রুশের আঘাতে
পুড়ে পুড়ে ছাই ভস্ম হবি কেনো ,
তাজা সবুজে ভরা ডাঁটো অহমিকা
খেয়েছি কবে তোমায় ভালোবেসে
এ পৃথিবীর ছায়া মেঘ রৌদ্র যখন
প্রেম বিলাসে উদ্যত রংধনুর বুকে কাতর হয়ে
কিছু স্পর্শ চায়
আমি আর আমার খোয়া যাওয়া পথ আবার
ধূসর হয়ে যায়
বরফে জমা অপেক্ষার ক্লান্তি বুঝতে চাই
একটু একটু করে ;
এই পথের বাঁকে দেবদারুর ফাঁকে
ভোরের সূর্য সন্ধ্যায় ঠোঁট চেটে
পূর্ণতার স্বাদে হারায়
এমনই প্রান্তর থেকে একদিন
ঘাপটি মেরে বসে ধূসর পাখনায় রক্ত পিপাসায়
কাম্ড়ে ধরে কষে ছুটে এসেছিলো ক্ষণপ্রভা
স্বশব্দে হেঁসে হেঁসে
আমার মনের দুকূল শুধু ভাঙ্গছে ,
তবু
তুমি হয়েছো পদ্ম পাতা
কান্নাহীন দীর্ঘ নীরবতা
আমি শুধু বাতাসের বিছানা থেকে কুড়িয়ে পেয়েছি
অশ্রু, লালা, রক্ত আর মরনের খণ্ড খণ্ড গ্লানি
তাই অদৃষ্ট তুমি কখনো আসো বুকের আঁচল সরিয়ে
নব নব বাসর মাখা প্রাণের মোহতে
কখনোবা আসো ফেরারি হয়ে
প্রকৃতির অসংখ্য বিচ্ছেদের রাতে ।
No comments:
Post a Comment