মন্দ কি !
রোকসানা রফিক
অপরিচয়ের বেড়াজালে নতুন করেখুঁজে পেলাম তো্মায়, যে তুমি ছিলে
একদিন সবচেয়ে বেশী পরিচিত।
পথচলতি কুশলাদি, সৌজন্য কথা,
চোখে চোখ পড়লে চকিত চোখ ফেরানো,
বিস্মৃত অতী্ত খুড়ে হঠাৎ মনে পড়া কোনো সুখস্মৃ্তি।
গোপন দী্র্ঘশ্বাস, ঠোঁটের কোনে একচিলতে
বিষাদের হাসি, বদলে যাওয়া তো্মার মুখাবয়ব,
অপূ্র্ন হাজারো প্রতিশ্রুতি।
মনে হলো, মন্দ কি ! সেদিন হারিয়েছি বলে
আজ খুঁজে পেলাম অপরূপ এই মাধুর্যে !
No comments:
Post a Comment