Tuesday, November 13, 2012

ফেলে রাখা কবিতা

ফেলে রাখা কবিতা

 বনি ইসরাইল



উৎসাহী রোদে পুড়ছে শিমুলতলা

আমি ভয় পাচ্ছি,সত্যিই ভয় পাচ্ছি;
গুম বা খুনের জন্য নয়। 
লজ্জিত জাতির ধর্ষিত মাতা।
আমি সত্যিই ভয় পাচ্ছি;
উনাদের ধর্ষণে আমি গর্বিতা, 
ইনাদের ধর্ষণে আমি সত্যিই রক্তায়িত;
সত্যিই ভয় পাচ্ছি।


আমাকে ঘিরে কষাই সদৃশ্য আমারই সন্তানেরা।
জ্বলে যাচ্ছে আমার স্তন, 
ছিঁড়ে যাচ্ছে জরায়ু।
সাদা রঙে শকুনের সমাবেশ;
উৎসাহী রোদে পুড়ছে শিমুলতলা।
যেখানে আয়োজনে ব্যস্ত বুদ্ধিজীবী,নীতিবান আর সমাজসেবীরা;
কিছুক্ষণ পর শুরু হবে নীতিগর্ভ আলোচনা সভা।
আপনাদের আমন্ত্রণ,ধীরে-সুস্থে আসবেন।

No comments:

Post a Comment